টেংরা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট অঞ্চলের মাছ। মেঘনা, পদ্মা নদীর মাছের চেয়ে স্বাদে আলাদা এই মাছগুলো। একটু ভিন্ন স্বাদের হলেও এই মাছগুলা খেতে বেশ ভালো লাগে। এবং ধীরে ধীরে সব অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সুন্দরবনের টেংরা। দেশি টেংরার চেয়ে সুন্দরবনের টেংরা মাছ বড় সাইজের হয়, তাই অনেকেই এই টেংরা খেতে পছন্দ করেন।