দেশি মুরগির বাচ্চা (১-২ মাস বয়সী ছোট মুরগি) হালকা, কোমল ও দ্রুত রান্নাযোগ্য একটি প্রাকৃতিক প্রোটিন উৎস। গ্রামবাংলার ঘরোয়া খাবারে এর স্বাদ অতুলনীয়। হরমোন ও অ্যান্টিবায়োটিকমুক্ত হওয়ায় এটি শিশু, রোগী ও বয়স্কদের জন্য বিশেষভাবে উপযোগী।
তাজা ও কোমল দেশি মুরগির বাচ্চা—প্রাকৃতিকভাবে লালিত, হরমোনমুক্ত ও দ্রুত হজমযোগ্য; হালকা রান্নার জন্য আদর্শ।
ছোট দেশি মুরগি শুধু সহজ হজমযোগ্যই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। এটি দেহে শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে শিশু, রোগী ও দুর্বল শরীরের জন্য এটি একটি নিরাপদ পুষ্টিকর খাবার।
সহজ হজমযোগ্য প্রোটিন: নরম ও হালকা মাংস সহজে হজম হয় এবং দুর্বল পেটের জন্য নিরাপদ।
ভিটামিন বি৬ ও বি১২: স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে ও রক্ত তৈরিতে সহায়ক।
লো ফ্যাট: কম চর্বিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণ ও হৃদয়ের জন্য ভালো।
আয়রন ও জিঙ্ক: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।
কেন গ্রাম্যই সেরা!!
সুন্দরবন সংলগ্ন গ্রাম, বাগেরহাট, ফকিরহাট, মংলাথেকে সংগ্রহ করা হচ্ছে।
সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও প্রাকৃতিক খাবারে বেড়ে উঠা।
এগুলো প্রসেসিং করে গ্রাহকের নিকট সরবরাহ করা হয়। ফলে আলাদা করে পরিষ্কার করার ঝামেলা থাকে না।
পশম ফেলার আগে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে করা হয়। ফলে কোনরূপ অভিযোগের সুযোগ নেই।